তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,০১৮
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর তাঁর দাফন সম্পর্কে মতবিরোধ দেখা দেয়। তখন আবূ বকর (রাঃ) বললেন, আমি এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু শুনেছি যা আমি ভুলি নাই। তা হলো, তিনি বলেছেন, যে স্থানে আল্লাহ তা’আলা তাঁর নবীর দাফন হওয়া পছন্দ করেন সেই স্থানেই তাঁর রূহ কবয করেন। পরে সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাঁর শয্যাস্থানে দাফন করেন।