তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,০৪৭
তিনি বলেন, আমি জা’ফার ইবনু মুহাম্মাদ (রহঃ) কে তাঁর পিতা মুহাম্মাদ (রহঃ) এর সূত্রে রিওয়ায়াত করতে শুনেছি যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবরের ’লাহদ’ কেটেছিলেন আবূ তালহা রাদিয়াল্লাহু আনহু আর তাঁর নীচে একটি চাঁদর রেখেছিলেন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আযাদকৃত দাস শুকরান রাদিয়াল্লাহু আনহু। জা’ফার (রহঃ) বলেন, আমাকে ইবনু রাফি’ বলেছেন যে, আমি শুকরান রাদিয়াল্লাহু আনহু কে বলতে শুনেছি, আল্লাহর কসম, কবরে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নীচে আমিই একটি চাঁদর বিছিয়ে দিয়েছিলাম।