তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১০৫
ইবনু আবী উমার (রহঃ) .... উম্মু সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ননা করেন যে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একদিন জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমার চুলের বেণী তো খুব শক্ত করে বাঁধি। জানাবতের গোসলের জন্য কি তা খুলে ফেলতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ না, তোমার জন্য এতটুকুই যথেষ্ট যে, মাথায় তিন অঞ্জলী পনি ঢেলে দিবে। পরে সারা শরীরে পানি প্রবহিত করবে। বাস এতেই তুমি পাক হয়ে যাবে।