তিরমিযী শরীফ - হাদীস নং ১,০৫৫
তিনি বলেন, আবদুর রহমান ইবনু আবী বাকর রাদিয়াল্লাহু আনহু হাবশায় ইন্তেকাল করেন। পরে তাকে মক্কায় এনে দাফন করা হয়। আয়িশা রাদিয়াল্লাহু আনহা মক্কায় এলে (তাঁর ভ্রাতা) আবদুর রহমান ইবনু আবূ বকরের কবরের নিকট আসেন এবং নিম্নের কবিতাটি পাঠ করেনঃ كُنَّا كَنَدْمَانَىْ جَذِيمَةَ +حِقْبَةً مِنَ الدَّهْرِ حَتَّى قِيلَ لَنْ يَتَصَدَّعَا فَلَمَّا تَفَرَّقْنَا كَأَنِّي وَمَالِكًا + لِطُولِ اجْتِمَاعٍ لَمْ نَبِتْ لَيْلَةً مَعَا অর্থাৎ আমরা সুদীর্ঘকাল জাযীমার দুই সভাসদের মত ছিলাম। এমনকি বলা হত, কখনও বিচ্ছিন্ন হবে না এরা দুইজন। কিন্তু যখন আমরা বিচ্ছিন্ন হলাম, আমি ও মালিক সুদীর্ঘকাল একসঙ্গে বসবাস করার পরও মনে হচ্ছে একরাতেও বুঝি আমরা কখনও একসঙ্গে কাটাইনি। এরপর তিনি বললেন, আল্লাহর কসম, আমি যদি হাযির থাকতাম তবে তুমি যেখানে মারা গিয়েছিলে সেখানেই তোমাকে দাফন করতাম। আর (তোমার মৃত্যুর সময়) তোমার কাছে আমি উপস্থিত থাকলে এখন আর তোমার যিয়ারত করতে আসতাম না।