Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,০৫৯

প্রায় ১ মিনিট · ১২৯ শব্দ

তিনি বলেন, আমি একবার মদীনায় এলাম এবং উমার ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর কাছে গিয়ে বসলাম। এমন সময় একটি জানাযা পাশ দিয়ে অত্রিক্রম করল। লোকেরা তার গুনের প্রশংসা করল। তখন উমার রাদিয়াল্লাহু আনহু বললেন, (এর জন্য জান্নাত) ওয়াজিব হয়ে গেল। আমি তখন উমার রাদিয়াল্লাহু আনহু কে বললাম কী ওয়াজিব হয়ে গেল? তিনি বললেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরূপ বলেছিলেন আমিও সেরূপ বলেছি। তিনি বলেছিলেন, কোন মুসলিম সম্পর্কে যদি তিন জনও (ভাল) স্বাক্ষ্য দেয় তবে তার জন্য অবশ্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। উমার রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা জিজ্ঞাসা করলাম, যদি দুইজনে দেয়? তিনি বললেন, দুইজনে দিলেও। উমার রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা আর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে একজনের স্বাক্ষ্য প্রদান সম্পর্কে কিছু জিজ্ঞাসা করিনি।

ছবি বানান