তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,০৬৪
সুলায়মান ইবনু সুরাদ রাদিয়াল্লাহু আনহু একবার খালিদ ইবনু উরফুতা রাদিয়াল্লাহু আনহু কে বললেন, অথবা খালিদ রাদিয়াল্লাহু আনহু সুলায়মান রাদিয়াল্লাহু আনহু কে বললেন, আপনি কি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেননি যে, উদরাময়ে যে মারা যায় তাকে কবরে আযাব দেওয়া হয় না? তখন একজন অপরজনকে বললেন, হ্যাঁ।