Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,১০৫

প্রায় ৩ মিনিট · ৩৪০ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সালাতের তাশাহুদ শিখিয়েছেন এবং প্রয়োজন ক্ষেত্রের তাশাহহুদও শিখিয়েছেন। সালাতের তাশাহুদ হলোঃ التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ' অর্থাৎ, যাবতীয় মৌলিক ইবাদত, দৈহিক ইবাতাদ ও আর্থিক ইবাদাত আল্লাহরই জন্য। হে নবী, তোমার উপর শান্তি বর্ষিত হোক। এবং তাঁর রহমত ও বরকত। শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপর। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ছাড়া মাবূদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুর বান্দা ও তাঁর রাসূল। এরপর তিনি তিনটি আয়াত তিলাওয়াত করেন। বর্ণনাকারী, আবছার (রহঃ) বলেন, সুফইয়ান ছাওরী এই তিনটি আয়াতের বিবরণ দিয়েছেন। প্রয়োজনের ক্ষেত্রের তাশাহ্হুদঃ إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَسَيِّئَاتِ أَعْمَالِنَا فَمَنْ يَهْدِهِ اللَّهُ فَلاَ مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلاَ هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তাঁর কাছেই সাহায্য চাই এবং তাঁর কাছেই ক্ষমা চাই। আর আল্লাহর আশ্রয় নেই আমাদের নিজেদের নিজেদের কুপ্রবৃত্তি থেকে এবং আমাদের মন্দ আমল থেকে। আল্লাহ যাকে সৎপথে পরিচালনা করেন, তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারেনা। আর আল্লাহ্ যাকে বিপথগামী করেন তাকে কেউ সৎপথে পরিচালিত করতে পারে না। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ব্যতীত মাবুদ নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তাঁর রাসূল।’ (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ) (ا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ --- وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا) (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا) ১. তোমরা আল্লাহকে যথার্থ ভাবে ভয় কর। এবং তোমরা আত্ম সমর্পনকারী না হয়ে মরো না।’’ সূরা আল- ইমরান (৩ :১০২)। ২. এবং আল্লাহ ভয় কর, যার নামে তোমরা একে অপরের নিকট যাঞ্ছা কর এবং সতর্ক থাক জ্ঞাতি-বন্ধক সম্পর্কে। আল্লাহ্ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। সূরা নিসা (৪:১) ৩. আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল। (আহযাব ৩৩: ৭০)।

ছবি বানান