তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,১৪৬
’’কোন ব্যক্তি যদি কোন স্ত্রীলোককে বিয়ে করার পর তার সাথে মিলিত হওয়ার আগেই মারা যায় এবং স্ত্রীর জন্য কোন মহরানা নির্ধারণ না করে থাকে তবে কি হবে? -এই সম্পর্কে ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, সে মহিলা তার স্বগোত্রীয় মহিলাদের অনুরূপ মহর পাবে। এর চেয়ে কমও নয়, বেশীও নয়। তাকে ইদ্দত পালন করতে হবে এবং সে মীরাছও পাবে। তখন মা’কিল ইবনু আশজাঈ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, আমাদের গোত্রের এক মহিলা বিরওয়া বিনত ওয়াশিকের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মত ফয়সালা দিয়েছিলেন। এই কথা শুনে ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত আনন্দিত হন।