তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,১৫৭
তিনি বলেন, যেদিন বারীরাকে আযাদ করা হয় তখন তার স্বামী ছিলেন বানু মুগীরার কাল এক দাস। আল্লাহর কসম! আমি যেন তাঁকে মদ্বীনা ও এর আশেপাশের পথে পথে ঘুরতে দেখছি। তাঁর অশ্রু তাঁর দাড়ী বেয়ে গড়িয়ে পরছিল। তিনি বারীরাকে রাযী করার প্রয়াস পাচ্ছিলেন যেন বারীরা তাকে গ্রহণ করে নেয়। কিন্তু বারীরা তা করেন নি।