তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১১৯
হান্নাদ (রহঃ) ....... আবূ ইসহাকরে সূত্রেও অনুরূপভাবে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম আবূ ঈসা তিরমিযী বলেনঃ সাঈদ ইবনুল মূসায়্যাব প্রমুখের অভিমতও এ-ই। একাধিক রাবী আসওয়াদের সূত্রে আইশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাবার আগে উযূ (ওজু/অজু/অযু) করে নিতেন। এই হাদিস আবূ ইসহাকের সূত্রে বর্ণিত আসওয়াদরে প্রথমোক্ত সনদে বর্ণিত রিওয়ায়াত থেকে অধিক সহীহ। শু’বা ও ছাওরী (রহঃ) সহ আরো অনেকেই আবূ ইসহাকের সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। তাঁরা আবূ ইসহাক (রহঃ) থেকে উক্ত ভুল সংঘটিত হয়েছে বলে মত পোষণ করেন।