তিরমিযী শরীফ - হাদীস নং ১,১৯৬
আবূ হুরায়রা, ইবনু আব্বাস এবং আবূ সালামা ইবনু আবদুর রহমান রাদিয়াল্লাহু আনহুম যে গর্ভবর্তী মহিলা স্বামীর ওয়াফাতের অব্যবহিত পর সন্তান প্রসব করে তার সম্পর্কে আলোচনা করছিলেন। ইবনু আব্বাস বললেন, দুটো মুদ্দতের শেষেরটি দ্বারা ইদ্দত পালন করবে। আবূ সালামা বললেন, যখনই সন্তান প্রসব করবে তখনই তার জন্য বিবাহ হালাল। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার ভ্রাতুষ্পুত্র অর্থাৎ আবূ সালামার সঙ্গে আছি। অনন্তুর তারা এই প্রসঙ্গে [জানার জন্য] নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সহধর্মিনী উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা-এর কাছে লোক পাঠান। তিনি বললেন, স্বামীর মৃত্যুর সামান্য দিন পরই সুবাই’আ আল-আসলামিয়্যা সন্তান প্রসব করে। তখন সে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট নিজ সম্পর্কে ফতওয়া জিজ্ঞাসা করে। তখন তিনি তাকে বিবাহ করতে পারে বলে জানালেন।