Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,২১৮

প্রায় ১ মিনিট · ৬৯ শব্দ

তিনি বলেন, আমি যবের রুটি ও কিছু বাসী চর্বি নিয়ে রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট গেলাম তখন তাঁর বর্মটি এক ইয়াহূদীর কাছে বিশ সা’ খাদ্যের বিনিময়ে বন্ধক রাখা ছিল। তা তিনি পরিবারের জন্য এনেছিলেন। একদিন তাঁকে বলতে শুনেছি, মুহাম্মাদ-পরিবারের নিকট কোন সন্ধ্যায় এক সা’ খেজুর বা এক সা’ খাদ্য-শস্য রক্ষিত থাকেনি। অথচ তাঁর কাছে তখন নয়জন স্ত্রী ছিলেন।

ছবি বানান