তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১২২
ইবনু আবী উমর (রহঃ) .... উম্মু সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন যে, উম্মু সুলায়ম বিনত মিলহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেনঃ হে আল্লাহর রাসূল, আল্লাহ তো সত্যের ব্যাপারে কোন লজ্জা করেন না। পুরুষদের মত কোন মহিলার যদি স্বপ্নদোষ হয় তাহলে সেই মহিলার উপরও কি কোন কিছু অর্থাৎ গোসল ফরয হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, যদি সে পানি (মনি) দেখতে পায় তবে অবশ্যই সে যেন গোসল করে নেয়। উম্মু সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন যে, আমি উম্মু সুলায়মকে বললামঃ হে উম্মু সুলায়ম, মেয়েদের তুমি লাঞ্ছিত করে ফেললে।