তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,২২১
নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক খন্ড (উটের পিঠের) নিচে বিছানোর কাপড় ও কাঠের পেয়ালা বিক্রি করেন। তিনি বলেন, এই কাপড় ও পেয়ালা কে খরীদ করবে? এক ব্যক্তি বলল আমি উভয়টিকে এক দিরহামে নিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক দিরহামের অধিক কে দিতে পারবে? এক দিরহামের অধিক কে দিতে পারবে? তখন এক ব্যক্তি দুই দিরহাম দিল। অনন্তর তিনি তার কাছেই এ দুটি জিনিস বিক্রি করে দিলেন।