তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১২৪
মুহাম্মদ ইবনু বাশশার ও মাহমূদ ইবনু গায়লান (রহঃ) .... আবূ যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ দশ বছর ধরেও যদি পানি না পায় তা হলেও পাক মাটি একজন মুসলিমের জন্য পবিত্রতার উপকরণ বলে বিবেচ্য হবে। অতঃপর যখন সে পানি পাবে তখন তা দিয়ে সে তার শরীর ধুয়ে নিবে। এ-ই তার জন্য উত্তম। মাহমূদ ইবনু গায়লান তাঁর রিওয়ায়াতে ’’পাক মাটি মুসলিমের জন্য উযুর উপকরণ’’ এই কথাটির উল্লেখ করেছেন।