তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,২৪২
তিনি বলেন, একটি দাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে তাঁর কাছে হিজরতের উপর বায়আত হয়। সে যে একজন দাস এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন নি। অনন্তর এই দাসটির মালিক এসে এটিকে নিয়ে যেতে চাইলে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এটি আমার কাছে বিক্রি করে দাও। অনন্তর তিনি এটিকে দুজন কাল গোলামের বিনিময়ে কিনে নেন। এরপর থেকে তিনি, গোলাম কি-না এই কথা জিজ্ঞাসা না করে কাউকে বায়আত করতেন না।