তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,২৪৪
তিনি বলেন, আমি ও ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু এর কাছে গেলাম। তিনি আমাদের হাদীস বর্ণনা করে বলেন, আমার এই দু’কান রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, সমপরিমাণ না হওয়া ব্যতিরেকে তোমরা স্বর্ণের বিনিময়ে স্বর্ণ বিক্রি করবে না, সমপরিমাণ না হওয়া ব্যতিরেকে তোমরা রূপার বিনিময়ে রূপার বিক্রি করবে না। কতকের উপর কতক যেন অতিরিক্ত না হয়। আর এর নগদের বদলে বাকী বিক্রি করবে না।