Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,২৪৬

প্রায় ১ মিনিট · ১১১ শব্দ

তিনি বলেন, ’’কে রৌপ্যমুদ্র (দিরহাম) বিনিময় করবে’’? এই কথা বলতে বলতে আমি সামনে আসলাম। উমার ইবনুল খাত্তাবের কাছে তখন তালহা ইবনু উবায়দুল্লাহ্ বসে ছিলেন। তিনি বললেন, তোমার স্বর্ণমুদ্রাগুলো আমাকে দেখাও। পরবর্তীতে তুমি আমার কাছে নিয়ে এসো। আমার খাদিম আসলে আমার রৌপ্যমুদ্রা (দিরহাম)গুলো তোমাকে দিব। উমার রাদিয়াল্লাহু আনহু বললেন, কখনো নয়, আল্লাহর কসম, হয়ত এখনি তুমি তাকে রৌপ্যমূদ্রাগুলো দিবে নয়ত তার স্বর্ণমুদ্রা তাকে ফিরিয়ে দিবে। কেননা, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নগদ না হলে স্বর্ণের বিনিময়ে রৌপ্য বিক্রি করা সূদী কারবার বল গণ্য; নগদ না হলে গমের বদলে গম বিক্রিও সূদ; নগদ না হলে খেজুরের বিনিময়ে খেজুর বিক্রি করাও সূদ।

ছবি বানান