তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,২৫৩
এক ব্যক্তি ছিল যার বিবেক ছিল দুর্বল। সে ক্রয়- বিক্রয় করত। তাঁর পরিবারের লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ্, এর উপর (বিকিকিনি থেকে) বিধি নিষেধ আরোপ করুন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে আনলেন এবং তাকে (বিকিকিনি করতে) নিষেধ করলেন, ঐ ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ্ আমি তো বিকিকিনি না করে ধৈর্য ধারণ করতে পরিনা। তিনি বললেন, যখন বিকিকিনি করবে তখন বলে দিবে, ’’নগদ দস্তবদস্ত হতে হবে আর প্রতারণা নেই।’’