Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,২৭২

প্রায় ২ মিনিট · ১৫১ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কসমের মাধ্যমে কোন মুসলিম ব্যক্তির সম্পদ গ্রাস করার উদ্দেশ্যে কেউ যদি মিথ্যা শপথ করে তবে সে আল্লাহ্ তা’আলার কাছে এভাবে উপস্থিত হবে যে, তিনি তার উপর ক্রোধাম্বিত থাকবেন। সাহাবী আশআছ ইবনু কায়স রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর কসম, এই বিষয়টি আমার ক্ষেত্রেই ঘটেছিল। আমার ও জনৈক ইয়াহূদীর একখন্ড যমীন ছিল। কিন্তু সে আমার হক অস্বীকার করে বসে। তখন তাকে নিয়ে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে পেশ করে দেই। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তোমার কি কোন সাক্ষী আছে? আমি বল্লাম, না। তখন তিনি ইয়াহূদীকে বললেন, তুমি কসম খাও। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্ তা হলে তো সে কসম করেই বসবে আর আমার সম্পদ গ্রাস করবে। এ প্রসঙ্গে আল্লাহ্ তা’আলা নাযিল করলেনঃ إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً যারা আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতি এবং নিজদের কসমকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে। (আল-ইমরান ৩ঃ৭৭)

ছবি বানান