Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১২৯

প্রায় ১ মিনিট · ৭১ শব্দ

কুবায়বা (রহঃ) ..... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন যে, উম্মু হাবীবা বিনত জাহাশ রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ফতওয়া জানতে দিয়ে বলেন আমি ইস্তিহাযায় আক্রান্ত হয়ে পড়েছি। কোন সময়ই পাক হই না। আমি সালাত ছেড়ে দেব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এতো শিরার রক্ত। তুমি গোসল করে সালাত আদায় করে নিবে। এরপর উম্মু হাবীবা বিনত জাহশ রাদিয়াল্লাহু আনহা প্রতি সালাতের জন্য গোসল করে নিতেন।

ছবি বানান