তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৩০০
তিনি মক্কা বিজয়ের সময় তথায় অবস্থান কালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন যে, আল্লাহ্ ও তাঁর রাসূল মদ, মূর্দা, শুকর ও মূর্তি হারাম করেছেন। বলা হল, ইয়া রাসূলাল্লাহ্, মুর্দার চর্বি কি আপনি বৈধ মনে করেন? এ দিয়ে তো জলযানে লেপ দেওয়া হয়, চামড়ায় তৈলাক্ত করা হয় এবং লোকেরা বাতি জ্বালায়। তিনি বললেন, না (আমি তা বৈধ মনে করিনা, বরং) তা হারাম। অত:পর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে বললেন, আল্লাহ্ তা’আলা ইয়াহুদীদের ধ্বংস করুন। আল্লাহ্ তা’আলা তাদের জন্য চর্বি হারাম করেছিলেন। কিন্তু তারা তা গালিয়ে বিক্রি করেছে এবং এর মূল্য ভোগ করেছে।