তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৩০৩
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাকালা (অর্থাৎ কর্তিত শস্যের বিনিময়ে ক্ষেতের বর্তমান শস্য অনুমানে পরিমান নির্দ্ধারণ করে বিক্রি করা) মুযাবানা (অর্থাৎ কর্তিত ফলের বিনিময়ে বৃক্ষে থাকা বিদ্যমান ফল অনুমানে পরিমাণ নির্দ্ধারণ করে বিক্রি করা) নিষেধ করেছেন। তবে তিনি আরায়া [১] এর অধিকারীকে অনুমানে পরিমাণ নির্দ্ধারণ করে বিক্রি করার অনুমতি দিয়েছেন।