তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৩০৮
তিনি বলেন, আমি এবং মাখরামা আবদী ’হাজার’ থেকে কিছু কাপড় আমদানী করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এলেন এবং একটি পাজামা ক্রয়ের দর স্থির করলেন। আমার কাছে একজন ওজনকারী ছিল। সে পারিশ্রমিকের বিনিময়ে ওজন করে দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ওজনকারীকে বললেন, (মূল্য) ওজন করো এবং বাড়িয়ে দাও।