তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৩১৮
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খাদ্যদ্রব্যের একটি স্তূপের কাছ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি তাতে হাত ঢুকিয়ে দিলেন। তাঁর হাতে আর্দ্রতা অনুভব হলো, বললেন, হে খাদ্য বেপারী, একি? সে বলল, ইয়া রাসুলাল্লাহ্, এতে বৃষ্টি পানি লেগেছিল। তিনি বললেন, সমস্ত খাদ্যের উপরে তা রাখলে না কেন? তা হলে লোকে তা দেখতে পেত। অতঃপর তিনি বললেন, যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের অন্তর্ভূক্ত নয়।