Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৩২০

প্রায় ১ মিনিট · ১০১ শব্দ

জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাগাদা দিতে গিয়ে খুবই কঠোরতা প্রদর্শন করছিল। ফলে সাহাবীগণ তাকে কিছু শিক্ষা দিতে ইচ্ছা করেন। তখন রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছেড়ে দাও একে; কেননা, হকওয়ালার কথা বলার অধিকার আছে। আরো বললেন, তার জন্য একটি উট খরীদ করে নিয়ে আস এবং সেটি তাকে দিয়ে দাও। সাহাবীগণ তালাশ করেও লোকটির উটের চাইতে ভাল উট ছাড়া কিছু পেলেন না। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা-ই কিনে নিয়ে এস, এবং সেটিই তাকে দিয়ে দাও। কেননা তোমাদের মাঝে ভাল সেই যে পরিশোধের ব্যাপারে উত্তম।

ছবি বানান