তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৩২৭
হাননাদ (রহঃ) ....... আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিচারকের পদ চেয়ে নেয় এতে এর দায়ভার তার নিজের উপরই ন্যাস্ত করে দেওয়া হয় আর যাকে এই কাজে বাধ্য করা হয় তার প্রতি আল্লাহ একজন ফিরিশতা নাযিল করেন যিনি তাকে সঠিক পথে অনুপ্রাণিত রাখেন।