Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৩৩১

প্রায় ১ মিনিট · ৮৩ শব্দ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে প্রশাসক হিসাবে ইয়ামানে পাঠিয়েছিলেন। তখন তিনি তাকে বললেন, তুমি কিভাবে ফায়সালা দিবে। মুআয বললেন, আল্লাহর কিতাব অনুসারে ফায়সালা দিব। তিনি বললেন, আল্লাহর কিতাবে (সংশ্লিষ্ট বিষয়ে) যদি কিছু না থাকে? মুআয বললেন, রাসূলুল্লাহর সুন্নাহ অনুসারে ফয়সালা করব। তিনি বললেন, আল্লাহর রাসূলের সুন্নাহও এও- যদি কিছু না থাকে? মুআয বললেন, আমি আমার বিবেক খাটিয়ে ইজতিহাদ করব। তিনি বললেন, ঐ আল্লাহর সমস্ত প্রশংসা যিনি তাঁর রাসূলের দূতকে এই ধরণের তওফীক দিয়েছেন।

ছবি বানান