তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৩৩৯
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়ামান পাঠিয়েছিলেন। আমি যখন রওয়না করলাম আমার পিছনে একজনকে [আমাকে ডেকে আনার জন্য] পাঠালেন। আমি ফিরে এলাম। তিনি বললেন, কেন একজনকে তোমার পিছনে পাঠালাম তা বুঝতে পেরেছ কি? তিনি বললেন, আমার অনুমতি ব্যতিরেকে কোন জিনিস নিবে না। কারণ এ-ও খিয়ানত। যে ব্যক্তি খিয়ানত করবে কিয়ামতের দিন তাকে অবশ্য যে বস্তু খিয়ানত করেছিল তা নিয়ে আসতে হবে। এর জন্যেই তোমাকে ডেকেছিলাম। এখন তোমার কাজে যাও।