তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১৩৪
কুতায়বা (রহঃ) ..... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন যে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাত বাড়িয়ে মসজিদ থেকে একটি চাটাই দিতে বললেন। আমি বললাম আমি তো হায়য বিশিষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার হাতে তো আর হায়েয নেই।