তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৩৫৭
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, তোমাদের কারো প্রতিবেশী যদি তার ঘরের কড়িকাঠ তোমাদের দেয়ালে স্থাপন করার অনুমতি চায় তবে সে যেন তাকে নিষেধ না করে। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদীসটি বর্ণণা করার সময় উপস্থি লোকেরা তাদের মাথা নামিয়ে ফেলে। তিনি তখন বললেন, তোমাদের এ থেকে বিমুখ দেখছি কেন? আল্লাহর কসম, তোমাদের কাধের মাঝে আমি অবশ্যই তা ছুড়ে দিব।