Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৩৬৩

প্রায় ১ মিনিট · ৫৮ শব্দ

মাহমূদ ইবনু গয়লান (রহঃ) ..... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জনৈকা সহধীর্মনী একটি পেয়ালায় করে কিছু খাবার তাঁর নিকট প্রেরণ করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন পেয়ালাটিতে তার হাত দিয়ে আঘাত করে তাতে যা আছে তা ফেলে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদ্যের বদলে খাদ্য এবং পেয়ালার বদলে একটি পেয়ালা দিতে হবে।

ছবি বানান