Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৩৬৫

প্রায় ১ মিনিট · ১৪৯ শব্দ

তিনি বলেন, এক সমর অভিযানকালে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে পেশ করা হয়। তখন আমার বয়স ছিল চৌদ্দ। কিন্তু তিনি আমাকে গ্রহণ করলেন না। সামনের বছর আরেক অভিযানকালে আমাকে তাঁর সামনে পেশ করা হয়। তখন আমার বয়স পনের। এই বার তিনি আমাকে গ্রহণ করলেন। নাফি (রহঃ) বলেন, আমি এই হাদীসটি উমার ইবনু আবদুল আযীয (রহঃ)-এর নিকট বর্ণনা করি। তিনি বললেন, এই বয়সটই হল বালেগ ও নাবালেগের বয়সসীমা। এরপর তিনি পনের বছর বয়সের লোকদের ভাতা নিরূপণের জন্য ফরমান লিখে জারি করে দিলেন। ইবনু আবী উমার (রহঃ) ... ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ বর্ণনা করেছেন। কিন্তু এতে এরূপভাবে উমার ইবনু আবদুল আযীযের বক্তব্যের উল্লেখ নাই। ইবনু উয়াইনা (রহঃ)-তার রিওয়ায়াতে উল্লেখ করেছেন যে, নাফি’ (রহঃ) বলেন, আমি এই হাদীস উমার ইবনু আবদুল আযীয (রহঃ)-এর নিকট বর্ণনা করলে তিনি বলেন, এই হল শিশু ও যোদ্ধা হওয়ার মাঝে য়সসীমা।

ছবি বানান