তিরমিযী শরীফ - হাদীস নং ১,৩৬৭
তিনি বলেন, জনৈক আনসারী ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে হাররা-এর পানি প্রবাহ নিয়ে যুবায়র রাদিয়াল্লাহু আনহু -এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এই পানি প্রবাহ থেকেও তারা খর্জুর উদ্যানে পানি সিঞ্চন করত। আনসারী বলত, পানি ছেড়ে দিন যেন তা প্রবাহিত হতে পারে কিন্তু যুবায়র রাদিয়াল্লাহু আনহু তা করতে অস্বীকার করেন। তখন তারা বিবাদ মীমাংসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে গেলে তিনি যুবায়রকে বললেন, যুবায়র, তোমার বাগানে পানি সেচের পর তোমার প্রতিবেশীর জন্য পানি ছেড়ে দবে। আনসারী এতে রাগান্বিত হয়ে পড়ে। সে বলল, আপনার ফুফাতো ভাই বলেই তো (এমন রায় দিলেন)। এ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চেহারা রক্তবর্ণ হয়ে গেল। তিনি বললেন, হে যুবায়র, তোমার বাগানে পানি সেচন করবে। এরপর আইলগুলো ভরাট না হওয়া পর্যন্ত পানি আটকিয়ে রাখবে। যুবায়র (রাঃ) বলেন, আল্লাহর কসম, আমার মনে হয় নিম্নের আয়াতটি এই প্রসঙ্গে নাযিল হয়েছিলঃ فَلاَ وَرَبِّكَ لاَ يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ কিন্তু না, তোমার রবের কসম, তারা মু’মিন হবে না, যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদ বিসম্বাদের বিচার ভার তোমার উপর অপর্ন না করে অতঃপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোন দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে না নেয়। (৪: ৬৫)