Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৩৭৬

প্রায় ১ মিনিট · ১৪০ শব্দ

তিনি বলেন যে, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে কুড়ানো জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, এক বছর এটির ঘোষণা দিবে। এরপর থলির মুখ বাধার ফিতাটি, থলিটি ও চামড়ার বাক্সটি চিনে রাখবে। এরপর তা কাজে ব্যয় করে ফেলতে পারেব। পরে যদি এর মালিক আসে তবে তা তাকে দিয়ে দিবে। লোকটি বলল, ইয়অ রাসূলুল্লাহ, ছাগল হারিয়ে গেলে? তিনি বললেন, তা ধরে রাখবে। কেননা এটি তোমার কিংবা তোমার ভাইয়ের বা নেকড়ে বাঘের। লোকটি বলল, ইয়া রাসূলাল্লাহ, হারানো উট হলে? রাবী যায়দ ইবনু খালিদ আল- জুহানী (রহঃ) বলেন, এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হন। এমনকি তাঁর গস্ডদ্বয় লাল হয়ে উঠে। বললেন, তোমার ও তার এতে কি আছে? এর সাথে তো পদ মোড়কও পানি সব কিছুই রয়েছে। (সুতরাং এটি বিনষ্ট হবে না) শেষে (ঘুরতে ঘুরতে) তার মালিককে পেয়ে যাবে।

ছবি বানান