Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৩৮৪

প্রায় ১ মিনিট · ১২১ শব্দ

ইমাম তিরমিযী (রহঃ) বলেন, আমি কুতায়বা (রহঃ) কে বললাম, মুহাম্মদ ইবনু ইয়াহইয়া ইবনু কায়স মারিবী (রহঃ) কি তার সনদে আবয়ায ইবনু হাম্মাল রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণনা করেছেন যে তিনি প্রতিনিধি দলের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর খেদমতে গিয়েছিলেন। তখন তিনি তাঁর নিকট একটি লবণের খনি জায়গীর প্রার্থনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি তাকে জায়গীর হিসাবে দিয়েছিলেন। আবয়ায (রাঃ) যখন উঠে যাচ্ছিলেন তখন এই মজলিসের জনৈক ব্যক্তি নবীজীকে বলল, আপনি জানেন একে কি দিয়েছেন? একে তো আপনি একটি অফুরন্ত পানির প্রবাহ দিয়েছেন। অনন্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি আবয়ায থেকে ফিরিয়ে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে তিনি আরো জিজ্ঞাসা করলেন, ’’আরাক’’ ঘাসের ভূমি কোন সীমা থেকে আবাদ করা যায়? তিনি বললেন, উটের পা যেখানে না পৌছে সেখান থেকে।

ছবি বানান