Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৩৯১

প্রায় ১ মিনিট · ৯৩ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্বেচ্ছায় কাউকে হত্যা করবে তাকে নিহত ব্যক্তির উত্তরাধিকারীদের হাওয়ালা করা হবে। তারা ইচ্ছা করলে তাকে হত্যা করতে পারবে আর ইচ্ছা করলে দিয়াত গ্রহণ করতে পারবে। দিয়াত হল, ত্রিশটি পূর্ণ তিন বছর বয়সের উট (হিককা), ত্রিশটি পূর্ণ চার বছর বয়সের উট (জাযআ) এবং গর্ভবতী উষ্ট্রী (খালিফা)। আর যার উপর তারা পরস্পর সমঝোতা করে নেয় তাতে তাদের অধিকার রয়েছে। দিয়াতের কঠোরতার উদ্দেশ্যে উল্লিখিত অবস্থা নির্ধারণ করা হয়েছে।

ছবি বানান