তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৪১৪
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গর্ভাস্থ সন্তান হত্যার ক্ষেত্রে গুররা অর্থাৎ একটি দাস বা দাসী দিয়াত প্রদানের ফয়সালা দেন। তখন যার বিপক্ষে ফয়সালা হয়েছিল সে বলল, আমরা কি মৃত্যুপণ দিব তার জন্য যে পানও করেনি, খায়ওনি, শব্দও করেনি এবং কাদেওনি? এরূপ ব্যাপার তো বাতিল যোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতো কবিদের মত কথা বলে। অবশ্য এতে গুররা অর্থাৎ একটি দাস বা দাসী ধার্য হবে।