Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৪১৬

প্রায় ১ মিনিট · ১০০ শব্দ

তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু আনহু কে বললাম, হে আমীরুল মুমি’নীন! আপনার কাছে আল্লাহর কিতাব ছাড়াও সাদা পত্রে কালো কিছূ লেখা আছে কি? তিনি বললেন, কসম ঐ সত্তার যিনি বীজ বিদীর্ণ করে চারা উদগত করেছেন এবং প্রাণের সৃষ্টি করেছেন। আল্লাহ একজনকে কুরআনের বিষয়ে যে প্রজ্ঞা দিয়েছেন এবং এই সাহীফায় যা আছে তা ছাড়া আমি তো কিছুই জানি না। আবূ জুহায়ফা বলেন যে, আমি বললাম, এই সাহিফায় কি আছে? তিনি বললেন, এতে আছে দিয়াত ও গোলাম আযাদ করার কথা এবং এই কথা যে, অমুসলিমের কিসাসে মুসলিমকে কতল করা যাবে না।

ছবি বানান