তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৪১৯
উমার রাদিয়াল্লাহু আনহু এর অভিমত ছিল, দিয়াত হত্যাকারীর পিতৃপক্ষীয় আত্মীয়দের উপর। আর স্বামীর দিয়াতের মধ্যে স্ত্রী কিছুই ওয়ারিছ হবে না। যতক্ষণ না তাকে যাহহাক ইবনু সুফইয়ান কিলাবী রাদিয়াল্লাহু আনহু অবহিত করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লিখিত নির্দেশ দিয়েছিলেন যে, তুমি আশইয়াম যুবাবী-এর স্ত্রীকে তার স্বামীর দিয়াতের ওয়ারিছ বানাবে। (এরপর তিনি তার পূর্ব মত পরিহার করেন।)