তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১৪৩
আবূ রাজা কুতায়বা (রহঃ) ...... আবদুর রাহমান ইবন আউফ রাদিয়াল্লাহু আনহু এর উম্মু ওয়ালাদ থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন আমি উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা কে বললাম, আমি কাপড়ের আঁচল খুবই ঝুলিয়ে পরি। অনেক সয় ময়লা জায়গা দিয়েও আমার হাঁটতে হয়। এমতাবাস্থায় আমার করণীয় কি? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরবর্তী স্থানই তা পাক করে দিবে।