তিরমিযী শরীফ - হাদীস নং ১৪৫
ইয়াহইয়া ইাবন মূসা (রহঃ) ....... ইকরিমা (রহঃ) থেকে বর্ণনা করেন যে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহ কে তায়াম্মুম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন উযূ (ওজু/অজু/অযু)র কথা বলতে যেয়ে আল্লাহ তা’আলা আল কুরআনে ইরশাদ করেছেনঃ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ ’’তোমরা তোমদের চেহারা ধোবে আর হাত ধোবে কনুই পর্যন্ত।’’ আর তায়াম্মুমের কথা বলতে যেয়ে ইরশাদ করেছেনঃ فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ ’’তোমরা তোমাদরে চেহারা ধোবে আর হাত ধোবে কনুই পর্যন্ত।’’ চুরির হদ বর্ণনা করতে যেয়েও তিনি হাতের কথা উল্লেখ করেছেন। ইরশাদ করেছেনঃ وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا ’’চোর পুরুষ ও নারীর হাত কেটে ফেলবে।’’ এই ক্ষেত্রে বিধান হল কব্জি পর্যন্ত হাত কাটা। সুতরাং তায়াম্মুমের ক্ষেত্রেও হাত বলত কেব্জি পর্যন্ত বোঝাবে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন এই হাদিসটি হাসান, গরীব ও সহীহ।