তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৪৬৪
একবার আলী রাদিয়াল্লাহু আনহু কতকগুলি লোককে ইসলাম ত্যাগ করার কারণ আগুনে জ্বালিয়ে দিয়েছিলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু-এর কাছে এই সংবাদ পৌছলে তিনি বলেন, আমি হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণীর অনুসরণে এদের হত্যা করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দ্বীন (ইসলাম) পরিবর্তন করে তাকে হত্যা করবে। আমি তাদের পুড়িয়ে মারতাম না। কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর আযাব (আগুন) দিয়ে শাস্তি দিবে না। অনন্তর আলী রাদিয়াল্লাহু আনহু-এর নিকট এই খবর গেলে তিনি বললেন, ইবনু আব্বাস সত্যই বলেছেন।