তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৪৬৭
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে গনীমত সম্পদ কাউকে খিয়ানত করতে দেখতে পেলে তোমরা তার মাল-সামান জ্বালিয়ে দেবে। সালিহ বলেন, আমি মাসলামার কাছে গেলাম। তার সঙ্গে সালিম ইবনু আবদুল্লাহ (রহঃ)-ও ছিলেন। তখন এক ব্যক্তিকে পাওয়া গেল, যে গনীমত সম্পদে খিয়ানত করেছিল। সালিম তখন এই হাদীসটি রিওয়ায়াত করেন। এতদনুসারে তার মাল-সামান জ্বালিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। তার মাল-সামানে একটি কুরআন পাওয়া গেলে সালিম বললেন, এটি বিক্রি করে দাও এবং এর মূল্য সাদকা করে দাও।