Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১৪৭

প্রায় ১ মিনিট · ১২২ শব্দ

ইবনু আবী উমর ও সাঈদ ইবনু আবদির রাহমান আল মাখযূমী (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসা ছিলেন। তখন এক বেদুঈন মসজিদে এসে প্রবেশ করল। সালাত আদায় করল। পরে দুআ করে বলল হে আল্লাহ! আমাকে আর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তুমি দয়া কর। আমাদের সাথে আর কাউকে দয়া করো না। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দিকে চাইলেন। বললেন বহু প্রশস্ত এক বিষয়কে তুমি বড় সংকীর্ণ করে ফেললে। কিছুক্ষণ পরেই লোকটি মসজিদেই পেশাব করতে শুরু করল। অন্যান্যরা তাকে বাধা দিতে দ্রুত ছুটে গেলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা এতে এক বালতি পানি ঢেলে দাও। এরপর বললেন তোমদরেকে সহ্জ করার জন্য পাঠানো হয়েছে, কঠিন করার জন্য পাঠানো হয়নি।

ছবি বানান