তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৪৭০
তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমরা শিকারী সম্প্রদায়। তিনি বললেন, তোমার (প্রশিক্ষণপ্রাপ্ত) কুকুর যদি শিকারের উদ্ধেশ্যে ছেড়ে থাক এবং বিসমিল্লাহ বলে থাক তারপর এটি তোমার জন্য যা ধরবে তুমি তা আহার করবে। আমি বললাম, হত্যা করে ফেললেও? তিনি বললেন, হ্যাঁ, হত্যা করে ফেললেও। আমি বললাম, আমরা তো তীরান্দায। তিনি বললেন, তোমার ধনুক দিয়ে তুমি যা শিকার কর তুমি তা খেতে পার। আমি বললাম, আমি তো সফর করে থাকি। ইয়াহূদী, খ্রিস্টান, অগ্নিপূজকদের কাছে দিয়ে যাতায়াত করে থাকি। তখন তাদের পাত্র ছাড়া আর কিছু ব্যবহারের জন্য পাইনা। তিনি বললেন, তাদের বর্তন ছাড়া যদি অন্য পাত্র না পাও তবে তা পানি দিয়ে ধুয়ে নিও এরপর তাতে পানাহার করতে পার।