তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৪৮৭
হান্নাদ ও মুহাম্মদ ইবনুল আ’লা ও আহমাদ ইবনু মানী’ (রহঃ) ... আবূল উশারা তার পিতা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, কণ্ঠদেশ এবং বুকের উপরিভাগ ছাড়া কি যাবাহ হয় না? তিনি বললেন, তুমি যদি উরুতেও আঘাত করতে পার তবে তা-ও তোমার জন্য যথেষ্ট হবে।