তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৪৯৮
তিনি বলেন, আমরা এক সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। হঠাৎ দলের একটি উট বাঁধন ছেড়ে পালিয়ে যায়। তাদের সঙ্গে কোন ঘোড়া ছিলনা। তাই জনৈক ব্যক্তি তীর ছুড়লো। এতে আল্লাহর হুকুমে উটটি আটকে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বন্য পশুদের ন্যায় এ (গৃহপালিত) জন্তুগুলো মধ্যে পলায়নের প্রবণতা রয়েছে। এমতাবস্থায় এটির সঙ্গে এ ব্যক্তি যা করেছে তামরাও তা করবে।