তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৫০৯
তিনি বলেন, সাতজনে একটি গরু। বর্ণনাকারী হুযায়্যা (রহঃ) বলেন, আমি বললাম, এমতাবস্থায় যদি এর বাচ্চা ভূমিষ্ট হয়? তিনি বললেন, এর সঙ্গে বাচ্চাটিকেও যবাহ করবে। আমি বললাম খোড়া হলে? তিনি বললেন, যদি কুরবানীর স্থান পর্যন্ত পৌছতে পারে (তবে জাইয হবে)। আমি বললাম যদি শিং ভাঙ্গা হয়? তিনি বললেন কোন দোষ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে দু’ চোখ ও দু’ কান ভাল করে দেখতে নির্দেশ দিয়েছেন।