তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৫৩৫
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবদুর রহমান, শাসন ক্ষমতাধিকারী হওয়ার যাঞ্চা করবে না। কেননা যদি যাচঞার কারণে তা তোমার কাছে আসে তবে এর ভাল মন্দের দায়িত্ব তোমার প্রতই সোপর্দ করা হবে। আর যদি যাচঞা ছাড়া তোমার কাছে তা আসে তবে এই বিষয়ে (আল্লাহর পক্ষ থেকে) তুমি সাহায্য প্রাপ্ত হবে। কোন বিষয়ে কসম করার পরে অন্য একটি বিষয়কে যদি তা থেকে ভাল দেখতে পাও তবে ঐ ভাল কাজটি করবে এবং তোমার কসমের কাফফারা দিয়ে দিবে।